মুখপাত্র-১
- এস.এম ছাইফ উদ্দিন
তুমি বলো, আমি শুনি, তোমার কথা ভাসে,
আমি শুধু কণ্ঠ করি, ভাষা খুঁজে আসে।
তোমার হাসি, তোমার চোখ, আমায় ছুঁয়ে যায়,
আমি মুখপাত্র রঙ তুলিতে ছবি আঁকতে চায়।
নদীর স্রোতে মিশে যাই তোমার স্বপ্নের সাথে,
তোমার গল্প গাঁথি আমি, রাত পোহানো রাতে।
তুমি বলো মনের কথা আমি করি প্রকাশ,
তোমার সুরে বাঁধি সুর জীবনের ইতিহাস।
যা কিছু তুমি ভাবো আজ আমি শুধু পাই,
তোমার ভাষার মায়া যেন হৃদয় ছুঁয়ে যায়।
আমি মুখপাত্র তোমার মন ছন্দে ছন্দে গাই,
তোমার কথা, আমার কথা—একাকার এই ঝড়াই।
১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।